আবারো ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হচ্ছে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

জাতীয় ডেস্ক:

‘আবারো ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হচ্ছে’— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আবারো ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এদেশে আর তা হবে না। সে সুযোগও নেই।’

কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।’

নির্বাচন শান্তিপূর্ণ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরেই এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, অন্য কোনো আলোচনা নেই। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো সহিংসতা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভায়োলেন্স ফ্রি, শান্তিপূর্ণ নির্বাচন চান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রার্থী বা কোনো প্রার্থী সহিংসতায় জড়ালে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নেবে। আমরা সেটি সমর্থন করব। নির্বাচনকালীন কোনো সহিংস কর্মকাণ্ডে সমর্থন দেব না, প্রশ্রয়ও দেব না।

Manual7 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আমাদের দলের প্রার্থী আছেন অথবা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারাও কিন্তু আমাদের দলেরই নেতা-কর্মী। সুতরাং এর মধ্যে কোনো প্রকার পক্ষপাত বা কোনো বৈরি পরিবেশ তৈরি করা যাবে না। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক প্রতিক্রিয়া আমরা চাই না, যা সমর্থনযোগ্য নয়।’

Manual7 Ad Code

বিএনপিকে জনগণ বর্জন করেছে দাবি করে কাদের বলেন, নির্বাচন বর্জনের ডাক যারা দিয়েছে তাদের দেশের মানুষ বর্জন করবে। নির্বাচন না করে ব্যর্থ আন্দোলন করে তারা। নির্বাচন বর্জন করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরো সংকুচিত হবে। সন্ত্রাসের রাজনীতি ও গণতন্ত্র বিপরীতমুখী যারা তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

বিএনপির অসহযোগ আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ট্যাক্স না দিলে জেলে যেতে হবে। বিদুৎ পানিসহ অন্যান্য ইউটিলিটি বিল না দিলে লাইন কাটা হবে। খাজনা না দিলে শাস্তি পেতে হবে। বিদেশে বসে এসব উদ্ভট আন্দোলনে ডাক না দিয়ে রাস্তায় আসুন, মোকাবিলা হবে। বাংলাদেশে খোমিনি স্টাইলে আন্দোলন হবে না, আন্দোলন হবে রাজপথে নয় জেলে। তারেক রহমানের অসহযোগ করলে আমও যাবে, ছালাও যাবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code