হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জিলুফা সুলতানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

নতুন ডিসি মোছা. জিলুফা সুলতানা ও বিদায়ী ডিসি দেবী চন্দ

হবিগঞ্জের নতুন জেলাপ্রশাসক হয়েছেন (ডিসি) মোছা. জিলুফা সুলতানা। এর আগে তিনি রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালকের (উপ-সচিব) দায়িত্ব পালন করেছেন।বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual6 Ad Code

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) হবিগঞ্জের সদ্য বিদায়ী ডিসি দেবী চন্দকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

Manual4 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

Manual6 Ad Code

দেবী চন্দকে প্রত্যাহারের পাশাপাশি উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা করতে বলা হয় চিঠিতে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code