অপূর্ব-তিশার প্রেমছবি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলা যেতে পারে বাংলা নাটক/টেলিছবির জন্য আরেকটি নতুন অধ্যায় উন্মোচিত হলো বিশ্বজুড়ে। তাও সেটা বাংলাদেশ বা ভারত থেকে নয়, শুরুটা হলো দূর যুক্তরাজ্য থেকে। হলো বাংলা টেলিছবির হিন্দি সংস্করণ, সঙ্গে ইংরেজি সাবটাইটেল।

 

Manual8 Ad Code

এবার বিস্তারিত। জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক জাফরীন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো অপূর্বতিশা অভিনীত বাংলা টেলিছবিপ্রেমছবি হিন্দি ভাষায় ডাবিং করা এই টেলিছবির ক্যাপশনে অবশ্য লেখাসিনেমাহিসেবে। তবে ক্যাপশনে যাই হোক, কাজটি দেখলে মুগ্ধ হবেন যে কেউ। বিশেষ করে অভিনয়শিল্পীদের বাংলা মুখের সঙ্গে মিলিয়ে এমন সচেতন হিন্দি ডাবিং, সত্যিই প্রশংসার দাবি রাখে।

 

Manual5 Ad Code

খোঁজ মিলেছে, বাংলাদেশের নাটক বাজারে এমন ঘটনা এবারই প্রথম ঘটলো।প্রেমছবিকাজটি নতুন নয়। যুক্তরাজ্য প্রবাসী জাফরীন সাদিয়ার চিত্রনাট্যে টেলিছবিটি বছর (২০১৮) আগে নির্মাণ করেছেন রুবেল হাসান। মূলত সেই কাজটিই নতুন করে হিন্দি ভাষায় প্রকাশ হলো লন্ডন থেকে।  

 

Manual8 Ad Code

কিন্তু কী ভেবে এমন উদ্যোগ নিলেন কিংবা পুরনো নাটক নতুন আবহে তুলে ধরলেন অন্তর্জালে? জবাবে এর প্রযোজক নাট্যকার জাফরীন খান বলেন, ‘‘অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন ছিলো, ইংরেজি, টার্কিশ বা ইরানি ভাষার কাজ যদি বাংলায় ডাবিং করে তুমুল জনপ্রিয়তা পায়, তাহলে বাংলা নাটক কেন সেসব দেশে জনপ্রিয় হবে না। মূলত সেই প্রশ্নের উত্তর খোঁজার লক্ষ্যেই আমার এই উদ্যোগ। বিশেষ করে, আমি চাই আমাদের ভালো নাটকগুলো অন্তত নন বেঙ্গলি দর্শকরা দেখুক। মূলত হিন্দি উর্দু ভাষার দর্শকদের কাছে পৌঁছাতে চাই। এর মাধ্যমে আমাদের গল্প, নির্মাণশৈলী, শিল্পীদের পরিচিতি ছড়াবে বিশ্বজুড়ে। তারই প্রথম উদ্যোগপ্রেমছবি এভাবে আমি আরও বেশ টি প্রজেক্ট হিন্দি ভাষায় ডাবিং করার প্রক্রিয়ায় আছি। 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code