কাঁপছে ফিনল্যান্ড ও সুইডেন

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস: অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছে উত্তর ইউরোপের দেশগুলো। অঞ্চলটির তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। চলতি মরসুমের সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করেছে  সুইডেন ফিনল্যান্ড। এরমধ্যে ২৫ বছরের মধ্যে জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে ফেলেছে সুইডেন। বৃহস্পতিবার ( ডিসেম্বর) বেলজিয়ামের সংবাদমাধ্যম ইউরোনিউজ এই খবর জানিয়েছে।

 

ফিনল্যান্ড এবং সুইডেনের কিছু জায়গায় তাপমাত্রা মঙ্গলবার বুধবার মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। চলতি শীত মরসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুটি৷

 

Manual6 Ad Code

সুইডিশ সম্প্রচারকারী এসভিটি জানিয়েছে, উত্তর সুইডেনের নিক্কালুওকতা গ্রামে মঙ্গলবারের প্রথম দিকে তাপমাত্রা মাইনাস ৪১ দশমিক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

 

Manual5 Ad Code

সুইডিশ ল্যাপল্যান্ডের একটি স্থানে বুধবার তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল,যা ২৫ বছরের মধ্যে সুইডেনে জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে।

 

শৈতপ্রবাহের কারণে ফিনল্যান্ড এবং সুইডেনে ভ্রমণ করা কঠিন হয়ে পড়েছে। আর বৈরী আবজহাওয়ার কারণে নরওয়ের দক্ষিণে একটি প্রধান মহাসড়ক বন্ধ রাখা এবং ফেরি লাইনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

Manual7 Ad Code

 

সুইডেনেরি রেল পরিষেবা বলছে, আর্কটিক উত্তরে রেল ট্রাফিকও উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছে। বুধবার জুড়ে শীতকালীন আবহাওয়ার সতর্কতার অধীনে থাকবে মধ্য দক্ষিণ সুইডেন। সেখানে ভারী তুষার ঝড়ো বাতাসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

 

ফিনল্যান্ডে এই সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। চালকদের অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করেছেন ডেনমার্কের পুলিশ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code