কমলাকে এক করলেন লুইপা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফারসি ভাষায় ইরানের লোকসংগীত ‘জামাল কুডু’ সম্পর্কে এতোদিনে
সবারই কম-বেশি জানা হয়েছে। যে গানটি বলিউডের সুবাদে এখনও তুমুল জনপ্রিয়,
অন্তর্জাল হয়ে স্টেজে। অনেকটা একই ঘরানার বাংলা লোকগান ‘কমলায় নৃত্য করে’।
যে গানটি যুগান্তরের পথ ধরে বেজে চলেছে বাঙালির সাংস্কৃতিক চর্চায়।

Manual3 Ad Code

অভিনব ব্যাপার হলো, দূর ইরানের ‘জামাল’ আর বাংলার ‘কমলা’কে যেন এক সুতোয়
গেঁথে নিলেন দেশের অন্যতম সুকণ্ঠী লুইপা। দুটো গানের তাল-লয়ের ফাঁকে যুক্ত
করলেন সিলেট অঞ্চলের আরেকটি ট্র্যাডিশনাল গান ‘আইলারে নয়া দামান’। তুহিন
আহমেদের সংগীতায়োজনে লোকগানের এই দারুণ ম্যাশআপটির ভিডিও ধারণ করেছেন
এমডি আলমগীর হোসেন। যিনি নিজেও একজন নামকরা যন্ত্রী, প্যাডিস্ট। আর
ভিডিওতে মডেল হলেন লুইপা নিজেই।

Manual1 Ad Code

কিন্তু কোন ভাবনায় এই ভিন্ন কাজটি সাধন করলেন লুইপা কিংবা পুরো টিম? জবাবে
সুকণ্ঠী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ। শোয়ের ফাঁকে
রেকর্ডিং করি। ফলে প্রতিদিনই মঞ্চের সামনে থাকা শ্রোতাদের কথা আমাকে ভাবতে
হয়। তাদের নানামাত্রিক গানের আবদার শুনতে হয়, অনুরোধ রাখতে হয়। ইদানীং তো
প্রায় প্রতিটি শোয়ে ‘জামাল কুডু’ গানটার অনুরোধ পাই। কিছুদিন আগেও পেতাম ‘নয়া
দামান’ গানটি। আর ‘কমলায় নৃত্য করে’ তো আমাদের রক্তে মেশা একটা গান। তিনটি
গানই ট্র্যাডিশনাল। তিনটির সুরই প্রায় একই। ভাবলাম, মঞ্চে যেহেতু প্রায়শই এই
গানগুলো গাইতে হয়, তাহলে একটা রেকর্ডেড ভার্সন করলে ক্ষতি কি? বরং আরও
অনেক মানুষ একসঙ্গে গানগুলো উপভোগ করতে পারবেন। সেই ভাবনা থেকেই হুট করে
কাজটি করা।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code