থাকছে বড় চমক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ছাপার অক্ষরে দেশের সফলতম গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। নন্দিত লেখক কাজী আনোয়ার
হোসেনের তিন শতাধিক গল্পে চরিত্রটি উঠে এসেছে। যা একসময় বিপুল জনপ্রিয় ছিল। গল্পের সেই কালজয়ী
চরিত্র সিনেমার পর্দায়ও এসেছে।

গেলো বছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’ ছিল মাসুদ রানা সিরিজেরই প্রথম বই ‘ধ্বংস
পাহাড়’ অবলম্বনে নির্মিত।

Manual8 Ad Code

যদিও ছবিটি কাঙ্ক্ষিত সাড়া পায়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া হাল ছাড়ছে না। ফের মাসুদ
রানার গল্প নিয়ে আসছে রূপালি পর্দায়। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করলেন জাজ কর্ণধার
আব্দুল আজিজ।

Manual7 Ad Code

তিনি জানান, এবার মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ গল্পটি নিয়ে ছবি বানাবেন তারা। আগামী ২৮ জানুয়ারি
ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা অর্থাৎ মহরত সারবেন। আজিজ বলেন, “ছবির নাম রাখা হয়েছে ‘চিতা’। নির্মাতা
ও নায়ক-নায়িকার নাম আপাতত গোপন থাক। মহরতে জানানো হবে। তবে এটুকু বলতে পারি, কাস্টিংয়ে অনেক বড়
চমক থাকবে।”

Manual7 Ad Code

আজিজ জানালেন, বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হবে ‘চিতা’র চিত্রায়ন। আগামী
মার্চেই শুরু হবে শুটিং। নির্মাণ শেষে বিশ্বব্যাপী ৩০টির বেশি দেশে ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি
দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code