চিন্তা করবেন না

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বয়স চলছে ৭৫ বছর। স্বাভাবিক নিয়মেই শরীরে নানা জটিলতার
আনাগোনা। তবু সেসবকে বৃদ্ধাঙুল দেখিয়ে এখনও নিয়মিত গান করে যাচ্ছেন বাংলার
নন্দিত গানওয়ালা; কবীর সুমন। বিশেষ করে বাংলা খেয়াল সৃষ্টি ও প্রতিষ্ঠায় ডুবে
আছেন ক’বছর ধরে।

Manual2 Ad Code

এই সুরময় জীবনে কিছুটা ছন্দপতন হলো। কারণ-ওই যে শারীরিক জটিলতা। সোমবার
(২৯ জানুয়ারি) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করানো হয়েছে সুমনকে।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের সিসিইউ
ওয়ার্ডে, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে শিল্পীকে।

Manual5 Ad Code

কবীর সুমনের বুকে সংক্রমণ ও হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। সোমবার (২৯
জানুয়ারি) তীব্র শ্বাসকষ্ট শুরু হলে দুপুর তিনটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন কবীর সুমন। যে অবস্থায়
তাকে হাসপাতালে আনা হয়েছিল, এখন তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

Manual7 Ad Code

এদিকে হাসপাতালের বেড থেকেই ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন কবীর সুমন।
সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি
হয়েছি। শিগগিরই সেরে উঠবো। চিন্তা করবেন না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code