মেলায় প্রিয় লেখকের বই খুঁজে বেড়ান পাঠকরা

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ফিচার ডেস্ক: অমর একুশে বইমেলা মানেই এক সাহিত্যানুরাগী ও
বইপ্রেমীদের জন্য জমজমাট আয়োজন। নতুন বইয়ের খোঁজে যেমন
অপেক্ষায় থাকেন পাঠকরা, তেমনি বইয়ের পাতার ঘ্রাণ তাদের মন মাতিয়ে
তোলে। মেলায় পাঠকদের বড় একটি অংশ আসে প্রিয় লেখকের বই খুঁজতে।
আর প্রিয় লেখকের কোনও নতুন বই আসে, তাহলে তো কথাই নেই।
তবে বইমেলার চতুর্থ দিন রবিবার (৪ ফেব্রুয়ারি) কর্মব্যস্ত দিনে গত
দুদিনের তুলনায় পাঠকের উপস্থিতি কিছুটা কম লক্ষ করা গেছে। কিছু স্টলে
পাঠকদের ভিড় দেখা গেছে। সেসব স্টল প্যাভিলিয়নে পছন্দের লেখকের বই
খুঁজছেন তারা।

Manual5 Ad Code

সরেজমিনে দেখা যায়, মেলায় আমেজ কিছুটা হালকা মেজাজে থাকলেও
অন্যধারা, অন্যপ্রকাশ, প্রথমা, ঐতিহ্য কিছুটা ভিড় ছিল। এসব স্টলে
পাঠকরা খুঁজেছেন সাদাত হোসাইন, হুমায়ূন আহমেদ, আনিসুল হক, আসিফ
নজরুলের বই। এ ছাড়া অনেক পাঠকের পছন্দের লেখক রয়েছেন বলেও জানান
প্রকাশকরা।

Manual6 Ad Code

অন্যধারা প্রকাশনী সরকারি নির্বাহী ব্যবস্থাপক মাহমুদ হোসাইন বলেন,
আমাদের এখানে মূলত পাঠকরা নিজেদের পছন্দের লেখকের বই খুঁজতে
আসেন। এর মধ্যে রয়েছেন সাদাত হোসাইন। এ ছাড়া মনির হোসেনসহ আরও
কয়েকজনও রয়েছেন। বইয়ের নাম নিয়েও অনেকে খুঁজতে আসেন। যেমন ইলমা
বেহরোজের ‘পদ্মজা’ বইটি এখন ভালো যাচ্ছে।
ভূমি প্রকাশের স্বত্বাধিকারী জাকির হোসাইন বলেন, আমাদের এখানে বিষয়
পছন্দ করেই পাঠক বেশি আসেন। তবে কিছু লেখক আছেন তারা যেদিন
আসেন, সেদিন তাদের ভক্তরা বেশি আসেন। লেখক বই বিক্রিতে ভালো
একটি প্রভাব রাখেন।

প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে কথা হয় নাহিদ পারভেজের সঙ্গে। তিনি
বলেন, আমি আসিফ নজরুল স্যারের লেখার খুব ভক্ত। স্যারের লেখা আমরা
খুব ভালো লাগে। তার বই মানুষকে চিন্তা করতে শেখায়। ভিন্নভাবে ভাবতে
শেখায়। এবার মেলায় স্যারের ‘আমি আবু বকর’ বইটি এসেছে, বইটি সংগ্রহ
করলাম আজ। আর আমি মূলত লেখক দেখেই বই কিনতে স্বাচ্ছন্দবোধ
করি।
অন্যধারা থেকে ইলমা বেহরোজের ‘পদ্মজা’ কিনেছেন মারিয়া হাসান। তিনি
জানান, ইলমা বেহরোজ তার পছন্দের লেখিকা। সে জন্যই তার বই কিনেছেন।
তিনি যদি মেলায় আসেন, তাহলে তার কাছ থেকে অটোগ্রাফ ও ছবি নিতে
আবার আসবেন তিনি।
মেলায় নতুন বই
আজ বইমেলার চতুর্থ দিনে নতুন বই এসেছে ৬৬টি। এর মধ্যে গল্প ৯টি,
উপন্যাস ১২টি, প্রবন্ধ ৫টি, কবিতা ১০, গবেষণা ১টি, জীবনী ১১টি,
মুক্তিযুদ্ধ ১টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ১টি, স্বাস্থ্য ২টি, রম্য ৬টি, ধর্মীয়
১টি, অনুবাদ ২টি এবং অন্যান্য ১টি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code