জাপানের দ্বিতীয় মহাকাশযানের সফল উৎক্ষেপণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: অবশেষে মহাকাশে রকেট উৎক্ষেপণের সফল হলো জাপান।শনিবার (১৭ ফেব্রুয়ারি) মহাকাশে এইচ-৩ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে, গত বছরের ব্যর্থ প্রচেষ্টার পর, এবার সফল হলো তারা।শনিবার এক বিবৃতিতে জাপানের মহাকাশ সংস্থা-অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি(জেএএক্সএ) জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়।পরিকল্পনা অনুযায়ী, এরই মধ্যে রকেটটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে।সফল হলে আগামী দুই দশকে বছরে অন্তত ছয়বার এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে জেএএক্সএ।
এর আগে গত মার্চে এইচ-৩ নামের আরেকটি রকেট উৎক্ষেপণ করেও, ব্যর্থ হয় জাপান। রকেটে জ্বালানি প্রজ্বলন সংক্রান্ত
সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানায় জেএএক্সএ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code