২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪.৫৭ শতাংশ: বিএফআইইউ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশে সন্দেহজনক লেনদেন ৬৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে বলে এক প্রতিবেদনে (এসটিআর) জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪ দশমিক ৫৭ শতাংশ। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ২০০২ সালে বাংলাদেশ ব্যাংকের একটি শাখা হিসেবে বিএফআইইউ প্রতিষ্ঠা করা হয়। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস। তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে ১৪ হাজার ১০৬টি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন পাওয়া গেছে। এক বছরের ব্যবধানে এসটিআর বেড়েছে ৬৪ দশমিক ৫৭ শতাংশ বা ৫ হাজার ৫৩৫টি। আগের ২০২১-২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ৮ হাজার ৫৭১টি এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ৫ হাজার ২৮০টি। বিএফআইইউ প্রধান বলেন, সব এসটিআর সত্য নয়, এ ধরনের কোনো লেনদেন শনাক্ত করার পর বিএফআইইউ বিষয়টি তদন্ত করেছে। যখনই কোনো অপরাধের প্রমাণ পেয়েছে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সূত্র: ইউএনবিডটকম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code