কার হাতে উঠবে অস্কার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্বের বিনোদন পঞ্জিকার সবচেয়ে আলোকিত রাত নামবে আর কয়েক ঘণ্টা পরেই।চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার এবার কার কার হাতে উঠবে তাদের ব্যাপারে চলছে জল্পনা। কার কার মুখে ফুটবে শেষ হাসি সেসব নিয়ে ধরা হচ্ছে বাজি। হলিউডের প্রযোজনা-পরিবেশনা সংস্থা এবং পুরস্কারের কাঙাল ওটিটি প্ল্যাটফর্মগুলো অস্কারের প্রচারণায় কাড়ি কাড়ি ডলার খরচ করেছে। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে ঘিরে গোটা বিশ্বে কৌতূহল তুঙ্গে উঠেছে। সবার নজর থাকছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। সেখানেই ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর ৬টা) জমকালো মঞ্চে বিখ্যাত তারকারা একে একে বলবেন চিরচেনা বাক্য, ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু…।’ গত বছর মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের চলচ্চিত্রে সেরা কাজগুলোকে এবারের আসরে জাঁকজমক আয়োজনে ২৩টি বিভাগে স্বীকৃতি দেবে
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এর মধ্য দিয়ে হলিউডে পুরস্কার মৌসুমের সমাপ্তি ঘটবে। কোন বিভাগে কার জয়ের সম্ভাবনা বেশি সেই পূর্বাভাস দেওয়া গেলে কেমন হয়! কয়েকটি বিভাগে হাড্ডহাড্ডি লড়াই হলেও এবারের আসরের কয়েকজন বিজয়ীর নাম বলে দেওয়া যায় আগেভাগেই!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code