করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে অস্ট্রেলিয়ায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়াতে গত একদিনে ৪৫৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রাজ্যটিতে আগের দিনের চেয়ে রবিবার ১০২ জন বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে গত একদিনে ১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Manual6 Ad Code

 

রবিবার ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস সংবাদ সম্মেলনে জানান, রাজ্যটিতে গত একদিনে ১০ জন করোনা রোগী মারা গেছেন। একদিনে এটিই অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ করোনা রোগীর মৃত্যুর সংখ্যা।

Manual2 Ad Code

করোনা সংক্রমণের বিষয়ে অ্যান্ড্রুস বলেন, কিছু মানুষ উপসর্গ থাকলেও কাজে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে আরো আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।

Manual1 Ad Code

অস্ট্রেলিয়ায় এখনো করোনার প্রকোপ তেমনটি দেখা যায়নি। তবে দেশটির ভিক্টোরিয়া রাজ্য করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। রাজ্যটিতে এ পর্যন্ত ১৪ হাজার ৪০০ জনের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ছয় সপ্তাহের জন্য লকডাউন জারি করা হয়েছে। এছড়া রাজ্যটির সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে এবং বাসিন্দাদের বাধ্যতামূলক মাস্ক পরার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code