শাহবাজকে অভিনন্দন জানালেন মোদিসহ বিশ্ব নেতারা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন,পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শাহবাজকে অভিনন্দন। নানা নাটকীয়তার পর সোমবার পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। তাকে
শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। এর পরদিনই শাহবাজকে অভিনন্দন জানান মোদি।

Manual4 Ad Code

এদিকে শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এক বিবৃতিতে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান,তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি,মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিশ্ব নেতারা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code