মা-মেয়ের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: প্রতি বছর ২৯ ফেব্রুয়ারি আসে না। চার বছর পর পর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে ২৯ দিন হয়। এদিন যারা জন্ম নেন, তাদের জন্মদিনও চার বছর পর পর আসে। এবার অদ্ভুত এক ঘটনা ঘটলো। জন্মদিনে মেয়ে সন্তানের মা হলেন কাই সান। মা ও মেয়ের জন্মদিন হলো একই দিনে ২৯ ফেব্রুয়ারি। কাই সান পেশায় চিকিৎসক। যুক্তরাষ্ট্রে ডিউক মেডিকেল সেন্টারের একজন সহকারী অধ্যাপক ও বাতরোগ বিশেষজ্ঞ তিনি। থাকেন নর্থ ক্যারোলাইনায়। তার স্বামীর নাম মাইকেল পাইক।
গত ২৯ ফেব্রুয়ারি ভোরে পাইক-সান দম্পতির কোলজুড়ে এসেছে তৃতীয় সন্তান। মেয়ের নাম রেখেছেন ক্লোয়ে। জন্মের সময় ক্লোয়ের ওজন ছিল ৬ পাউন্ডের বেশি। শিশুটির জন্মের পর কিছুটা জটিলতা দেখা দেয়। অতিরিক্ত শ্বাস-প্রশ্বাস নিচ্ছিল শিশুটি। দ্রুত চিকিৎসক দেখানো হয়। পরীক্ষা করে দেখা যায়, শিশুটির কোনো সমস্যা নেই। স্বস্তি ফেরে মা-বাবার মনে।

Manual7 Ad Code

আসলে শিশুটির জন্মের দিন নির্ধারণ করা ছিল ২৬ ফেব্রুয়ারি। চিকিৎসকেরা তেমনটাই বলেছেন। এরও তিন দিন পর লিপ ইয়ারে পৃথিবীর মুখ দেখে পাইক-সানের সন্তান। মজার বিষয় হলো, ২৯ ফেব্রুয়ারি সানের জন্মদিন। আর এদিনেই তার কোল আলো করে এসেছে মেয়েশিশু। পাইক-সান এমনটাই চাইতেন। একই দিনে মা-সন্তানের জন্মদিন হোক। হয়েছেন তা-ই ক্লোয়ে একজন রেইনবো শিশু। তাই শিশুটির জন্ম তার পরিবারের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। রেইনবো শিশু বলা হয় এমন শিশুদের, যাদের জন্মের আগে মায়ের গর্ভপাত কিংবা যেকোনো কারণে মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটেছিল। এরপর ওই মায়ের কোলজুড়ে নতুন শিশু এলে পরিবারে নতুন করে আশার আলো ফিরে আসে। তাই এসব শিশুকে রেইনবো শিশু বলা হয়।
সান বলেন, গত বছর তার গর্ভপাত হয়েছিল। এরপর আবারও গর্ভধারণ করেন। জন্ম হয় মেয়েসন্তানের। তাই ক্লোয়ের জন্ম তার পরিবারের কাছে অনেক বেশি আনন্দের। টিভি অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে সাক্ষাৎকার দিয়েছেন সান। সেখানে তিনি
বলেন, আমি ও আমার স্বামী দুজনই ভাবছিলাম, আমাদের সন্তান যদি আমার জন্মদিনে পৃথিবীতে আসে, সেটা দারুণ বিষয় হবে। বাস্তবেও তা-ই ঘটেছে। এখন আমি আর মেয়ে দুজনই একই দিনে জন্মদিন উদ্যাপন করতে পারব। তা-ও লিপ ইয়ারে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code