ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়াও ঈদের আগে ৭ দিন ও পরের ৫ দিন সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলন কক্ষে ঈদযাত্রা নিয়ে আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া সভায় সারা দেশে যানজটের ১৫৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে ও পরে এসব স্পট মনিটরিংয়ের আওতায় রাখার কথা বলা হয়। এর মধ্যে আছে—ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৮টি স্পট, ঢাকা-উত্তরবঙ্গের সড়কের ৫২টি স্পট, ঢাকা-ময়মনসিংহ সড়কের ৬টি স্পট, ঢাকা সিলেট মহাসড়কের ৪১টি স্পট ও ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কের ৮টি স্পট।

Manual6 Ad Code

জাতীয় মহাসড়ক ও করিডরসমূহ—ঢাকা বাইপাস (মদনপুর-ভূলতা-ভোগরা), নবীনগর-চন্দ্রা, ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-জয়দেবপুর, ঢাকা (ভোগরা)-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা এবং ভাঙা-বরিশাল রুটের মেরামত/সংস্কার কাজ আসন্ন ঈদের সাত দিন পূর্বেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সভায় সড়ক দুর্ঘটনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পর (সড়কে) নজরদারি বাড়তে হবে।’ তিনি থ্রি-হুইলার যান নিয়ে হাইওয়ে পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আপনার এটা বন্ধ করবেন। কে মানা করে? কে শুনবে না? কোন জনপ্রতিনিধিরা? এ দেশে ভোটের রাজনীতি হয়। অনেকেই ভাবেন, তারা গরিব তাই চালাতে দেয়। কিন্তু জীবন ও জীবিকার ক্ষেত্রে জীবন আগে।’

সভায় পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঈদ যদি ১১ তারিখ হয় তাহলে ১ দিন বেশি ছুটি দেওয়া যায় কি না সেটি ভাবা উচিত।’ তিনি বলেন, ‘প্রতিবার গার্মেন্টস ছুটির বিষয়ে বলা হলেও সেটি করা হয় না। এবার সেটি মেনে চললে সুবিধা হবে।’

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার জুড়ে যানজট ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার জুড়ে যানজট
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান মহাখালীতে রাস্তায় বাস পার্কিং না করানোর পরামর্শ দেন। এ সময় সড়ক সচিব এবিএম আমিন উল্লাহ জানান, ঢাকা উত্তর সিটি ও বিআরটিএ চেয়ারম্যানকে এই বিষয়ে কাজ করার কথা বলা হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী চাঁদাবাজি বন্ধের জন্য পুলিশের হটলাইন চালুর কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন জানান, সড়কে দুর্ঘটনা হলে হাইওয়ে পুলিশ থেকে যেন একটা ব্যবস্থা করা হয়। যারা দুর্ঘটনার স্বীকার হবেন তাদের যেন দ্রুত চিকিৎসা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করার দাবি জানান তিনি। জবাবে আমিন উল্লাহ নুরী বলেন, ‘এবার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। টহল টিম বাড়ানো হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code