ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : কাইয়ুম চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

সোলেমান হোসেন চুন্নু -সিলেট ব্যুরো চীফ:  সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে সর্বক্ষেত্রে দুর্নীতির করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন ডলার সংকটের কারনে বিদেশ থেকে পণ্য আমদানী করা সম্ভব হচ্ছেনা। আর দেশীয় পণ্যে তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। সর্বোপরি দেশ চরম ক্রান্তিরকাল অতিক্রম করছে। যতদিন এই ফ্যাসিস্ট ডামি সরকার ক্ষমতা দখল করে থাকবে ততদিন দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। সাধারণ মানুষকে সাথে নিয়ে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট ও ডামি সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ, শেখ মনসুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, দেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code