‘রাজকুমার’কে শুভকামনা জানালেন তার প্রিয়তমা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পালের সিনেমা ‘প্রিয়তমা’।
ভিনদেশি এই নায়িকাকে প্রিয়তমা হিসেবে বেশ দারুণ ভাবেই গ্রহণ করেছিলেন দেশের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই স্মৃতি স্মরণ করলেন ইধিকা পাল। একইসঙ্গে শাকিব খানের আসন্ন সিনেমা ‘রাজকুমার’-এর জন্য শুভকামনা জানালেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজকুমার সিনেমার একটি পোস্টার পোস্ট করে অভিনেত্রী ইধিকা পাল ক্যাপশনে লিখেছেন, ‘আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে, এই (রাজকুমার) ছবির সমস্ত টিম, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ ভাই ও অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভ কামনা।
তর্ক বিতর্ক, ভালো এবং আরো ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, সেটা প্রত্যাশা; প্রত্যাশা এক অমলিন অনুভূতি, সেই অনুভূতির ওপর ভিত্তি করেই এই ছবির জয়জয়কার চলুক; সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার।’
এছাড়া এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইধিকা বলেন, ‘আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশাই রাখলাম। ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ, তার পেছনে যে মানুষগুলোর অবদান সব থেকে বেশি, সেই সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরফ ভাই-এর প্রতি আমি চিরকৃতজ্ঞ।
তাদের এই নতুন প্রচেষ্টা সমস্ত ভালোর গণ্ডি ছাপিয়ে যাবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আর সকলকে বলছি, হলে গিয়ে রাজকুমার দেখুন। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা, শুভ হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code