লন্ডনে মারা গেলেন সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন, জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

মির্জা আবুল কাসেম লন্ডন থেকে : লন্ডনে মারা গেলেন সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন ।  জানাজা আগামীকাল ১৩ এপ্রিল শনিবার বাদ জোহর ইস্টলন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে  । লন্ডনে গত কয়েকবছর মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ শেষে সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের অসহায় আত্মসমর্পণ। মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত (১২ এপ্রিল ২০২৪) লন্ডন সময় শুক্রবার রাত ২.৩০ মিনিটে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন — শিক্ষক, সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন এমবিই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চ্যানেল এস এর জনপ্রিয় সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন, পেশায় একজন শিক্ষক হলেও বিবিসি বাংলা, রেডিও বাংলা, বিলেতে প্রথম স্যাটেলাইট টিভি বাংলা টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন, মার্জিত, সংস্কৃতিমনা, সাহিত্যমনা মিষ্টবাসী আলোকিত মানুষ ছিলেন।
তার এই চলে যাওয়া গভীর শোকের ছায়া নেমে নেমে এসেছে যুক্তরাজ্যে বাঙালি মিডিয়া পাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গ্রুফে শুভাকাঙ্খীরা
তাঁর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করে শোক প্রকাশ করে দোয়া কামনা করেছেন অনেকেই। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ : বিশিষ্ট শিক্ষাবিদ, কমিউনিটি একটিভিস্ট ও গণমাধ্যমকর্মী সৈয়দ আফসার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ্ , সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও কোষাধ্যক্ষ এস কে এম আশরাফুল হুদা । সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code