ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় নারী অধ্যাপকের সঙ্গে যা করলেন মার্কিন পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
ছবি: সংগৃহীত

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যসহ দেশটির বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরাইলবিরোধী বিক্ষোভ তুঙ্গে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার প্রতিবাদ হয়েছে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত এমোরি ইউনিভার্সিটিতে। সেদিন পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীর ওপর চড়াও হয়ে গ্রেফতার করে। এমনকি নারী এক অধ্যাপককেও গায়ের জোরে মাটিতে ঠেসে ধরে হাতকড়া পরায়।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

Manual6 Ad Code

ভিডিওতে দেখা যায়, অ্যামোরি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ক্যারোলাইন ফোলিন পুলিশের হাতে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে গেলে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা তার ওপর চড়াও হয় এবং চোখের পলকেই তাকে মাটিতে শুইয়ে ফেলে।

Manual2 Ad Code

ভিডিও থেকে আরও দেখা গেছে, একপর্যায়ে অপর এক পুলিশ কর্মকর্তা এসে অধ্যাপক ফোলিনকে চেপে ধরে তার বুকের নিচে চাপা পড়ে থাকা হাতটি বের করে এনে দুই হাতই পিছমোড়া করে এবং হাতকড়া পরিয়ে দেয়।

Manual8 Ad Code

সিএনএন—এর শেয়ার করা ভিডিও থেকে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে এমোরি ইউনিভার্সিটির আটলান্টা ক্যাম্পাসে তাবু গেঁড়ে ইসরাইলবিরোধী বিক্ষোভ করেন শিক্ষার্থীসহ অন্যান্যরা। এ সময় পুলিশ সেখানে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। বিক্ষোভকারীদের কয়েকজনকে গ্রেফতারের পর সবাই মিলে চিৎকার দিয়ে উঠে।

একপর্যায়ে ফোলিনকে যখন মাটিতে ফেলে হাতকড়া পড়াতে থাকে পুলিশ তখন একদল প্রতিবাদকারীরা তাদের ঘিরে ফেলে এবং পুলিশকে গালি দিতে শুরু করে। এক বিক্ষোভকারী পুলিশকে উদ্দেশ্য করে বলতে থাকেন, তোরা হিটলার! তোরা পাগলা কুকুর! তোরা ফ্যাসিস্ট! তোদের লজ্জা নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code