আরও ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়ায় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা। এ নিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূলের ৮০ নেতাকে বহিষ্কার করল বিএনপি।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি মোসা. সাবিরা বেগম, সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক জাতীয়তাবাদী দল—বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Manual5 Ad Code

এর আগে গত ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তৃণমূলের ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়। একসঙ্গে তৃণমূলের এত নেতাকে বহিষ্কারের ঘটনা বিএনপিতে এটিই প্রথম। এর পরদিন ২৭ এপ্রিল আরও ৩ জনকে বহিষ্কার করে দলটি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code