আগেই মিষ্টি কিনেছিলেন রিঙ্কুর বাবা, এরপর ‘হৃদয়ভাঙা’ খবর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago
রিঙ্কু সিং বিশ্বকাপে থাকবেন– এমন একটা বিশ্বাস হয়ত সকলেরই ছিল। কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের ঘোষণায় জানা গেল, ১৫ জনের দলে থাকছেন না এই হার্ডহিটার ফিনিশার। আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। পুরো একটা বছর দারুণ ছন্দে থেকেও বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হয়নি তাকে।

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: অবশ্য পুরো ভারত দলেই ছিল একাধিক চমক। শুভমান গিল, লোকেশ রাহুল কিংবা শ্রেয়াশ আইয়ারের মতো বড় মুখেরাও মিস করছেন বিশ্বকাপের মূল স্কোয়াড। তবে এদের সবার চেয়ে রিঙ্কুর বাদ পড়াটাই সবচেয়ে বড় হয়ে ধরা দিয়েছে। উত্তরপ্রদেশের এই খেলোয়াড়ের বাড়িতে আগে থেকেই ছিল উৎসবের আমেজ। কিন্তু মূল স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ সবাই।

Manual6 Ad Code

রিঙ্কু যে পুরোপুরি বাদ গিয়েছেন এমনও না। বিশ্বকাপের মূল দলের সঙ্গে ঠিকই যাচ্ছেন তিনি। তবে সেটা রিজার্ভ হিসেবে। এই তালিকায় আরও আছেন শুভমান গিল, আভেশ খান এবং খলিল আহমেদ।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর গণমাধ্যমে কথা বলেছিলেন রিঙ্কুর বাবা কানচন্দ্র সিং। জানালেন, বাড়িতে আগে থেকেই মিষ্টি এবং আতশবাজি কিনে রেখেছিলেন তারা। কারণ তাদের প্রত্যাশাও ছিল ব্যাপক, ‘অনেক আশা ছিল আমাদের। যে কারণে হতাশ লাগছে। মিষ্টি কিনেছিলাম, আতশবাজি রেখেছিলাম উদযাপনের জন্য। ভেবেছিলাম, রিঙ্কু শুরুর একাদশে খেলবে। তবুও আমরা খুব খুশি।

Manual6 Ad Code

রিঙ্কু নিজেও হতাশ বলে জানান তার বাবা, ‘হ্যাঁ। তারও মন ভেঙে গিয়েছে। ওর মায়ের সঙ্গে কথা বলেছিল। জানিয়েছে সে ১১ বা ১৫ জনের দলে জায়গা পায়নি। তবে এটাও বলেছে, সে দলের সঙ্গেই ভ্রমণ করবে।’

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন রিঙ্কু সিং। তাতে করেছেন ৩৫৬ রান। গড়ে করেছেন ৮৯ রান। সেটাও ১৭৬ এর বেশি স্ট্রাইকরেটে। তার সর্বোচ্চ স্কোর ৬৯।

Manual6 Ad Code

ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code