পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের মহাপরিচালকের বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
ঢাকা সফররত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ‌্যা‌মি পো‌পে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন।

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট-২০২৪ প্রকাশ শে‌ষে মঙ্গলবার (৭ মে) রাজধানীর এক‌টি হো‌টে‌লে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করা ও বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসীদের চ্যালেঞ্জ মোকাবিলায় আইওএমের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশে আইওএম মিশন প্রধান আব্দুস সাত্তার ইসোয়েভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠ‌কে উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code