নতুন অতিথি আসার সুখবর দিলেন বিবার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই ছড়াচ্ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত নিজেরাই ঘোষণা দিলেন। সংসারে আসতে চলেছে নতুন অতিথি। কিছুদিন আগে স্ত্রী হেইলির সঙ্গে পপ তারকা জাস্টিন বিবারের একটি ছবিও ভাইরাল হয়েছিল। তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দম্পতি। সংসার নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত হেইলি-বিবার দম্পতি। ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছেন বিশ্বখ্যাত এই গায়ক। খবর বিবিসির।
সন্তান আসার খুশিতে আবারও বিয়ে সারলেন দুজন। ধর্মযাজকের সামনে দাঁড়িয়ে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।

সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন বিবার। আর বিয়ের ছয় বছর পর বিবার আর হেইলির সন্তান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। খুশির খবর পেয়ে তাঁদের অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

Manual7 Ad Code

এর আগে ২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানান বিবার। তাঁর মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। তখন বাতিল করতে হয় বহু কনসার্ট। কিন্তু এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন পপ তারকা। বেশ কয়েক বছর আগে সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, দুজনের দাম্পত্য জীবন কাটছে সিনেমার মতো। জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো, সে কারণেই সুখে সংসার করছেন এই দম্পতি।

যদিও বেশ কয়েক দিন আগেই এই জুটির সংসারে ভাঙনের গন্ধ খুঁজেছেন ভক্ত-অনুরাগীরা। তবে সন্তান আসার খবরে বোঝাই যাচ্ছে, সত্যিই সত্যিই বিবার-হেইলির সংসার এখন চাঁদের হাট।
সমালোচকেরা বলেন, সেলেনা গোমেজের কাছ থেকে জাস্টিন বিবারকে ছিনিয়ে নিয়েছেন হেইলি। তাঁদের সম্পর্ক ভাঙার কারিগর হেইলি। যদিও সম্প্রতি এ বিষয়ে সেলেনা জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনো বিবাদ নেই।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code