সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

নির্দেশনায় বলা হয়, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনও ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থপাচার নিরোধ সংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code