জাপানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়, স্থানীয়দের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: জাপানের পূর্বাঞ্চলের কাছ দিয়ে ‘খুবই শক্তিশালী’ ঘূর্ণিঝড় বয়ে চলেছে। ফলে শুক্রবার (১৬ আগস্ট) হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনার পাশাপাশি কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টায় ঘূর্ণিঝড় ‘আম্পিল’ পূর্বাঞ্চলীয় কান্তো অঞ্চলের টোকিওর কাছের চিবা প্রদেশের চোশি শহরের ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

জেএমএ আরও বলেছে, আম্পিল প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলের দিকে বৃহত্তর টোকিওর খুব কাছে এসে পড়তে পারে। প্রচণ্ড বাতাসের কারণে বিভিন্ন ধ্বংসাবশেষের টুকরোর আঘাতে আহত হওয়ার ঝুঁকি আছে। এমনকি চলন্ত ট্রাকও উলটে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code