শপথ নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিক নিয়োগ দিলেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। নির্বাচনে জয়লাভ করার দুদিন পর রবিবার (১৮ আগস্ট) দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ৩৭ বছর বয়সী পেতংতার্ন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

রাজধানী ব্যাংককে আয়োজিত অনুষ্ঠানে রাজার দেওয়া নিয়োগপত্র পাঠ করেন প্রতিনিধি পরিষদের সেক্রেটারি আপাত সুখানান্দ।
আনুষ্ঠানিকতার অংশ হিসেবে রাজার প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে সম্মান প্রদর্শন করেন পেতংতার্ন। এরপর তিনি বলেন, ‘নির্বাহী বিভাগের প্রধান হিসেবে অন্য আইনপ্রণেতাদের সঙ্গে উন্মুক্ত চিত্তে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ঐকমত্যের ভিত্তিতে দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাব।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code