ধর্মঘটে বিজ্ঞাপনচিত্র নির্মাতারা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিনেমা, নাটক, মিউজিক ভিডিওর বাইরে দেশের নির্মাণশিল্পের বড় একটি অংশ জুড়ে আছে বিজ্ঞাপনচিত্র। এভাবেও বলা যায়, সব নির্মাণের সিংহভাগ বাজেট থাকে এই অংশে। এবার সেই অংশের নির্মাতারা ডেকেছে অনির্দিষ্টকালের ধর্মঘট! তাতে সায় দিয়েছে সংশ্লিষ্ট প্রায় সবগুলো সংগঠন। বিজ্ঞাপন নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, পাঁচ দশকের ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম ঘটলো এমনটা।

Manual4 Ad Code

বিজ্ঞাপনচিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাডফিল্ম অ্যান্ড কনটেন্ট প্রডিউসার্স (বিএএসিপি) এই ধর্মঘট ঘোষণা করেছে। আজ (১ সেপ্টেম্বর) থেকে তিনটি দাবি নিয়ে এই কর্মসূচি পালন করছেন সংগঠনের সদস্যরা। জানানো হয়েছে, তাদের অন্তত তিনটি দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট কিংবা কর্মবিরতি চলবে।

Manual7 Ad Code

দাবি তিনটি হলো-পূর্বের বকেয়া নিষ্পত্তি, সময়মতো কাজের আদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া এবং ⁠৭৫ শতাংশ অগ্রিম অর্থ প্রদানের পর অবশিষ্ট ২৫ শতাংশ বিলিংয়ের ৪৫ দিনের মধ্যে প্রদান। বিএএসিপি’র নেতারা বলছেন, বাংলাদেশ যেহেতু ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তাই বিজ্ঞাপনচিত্র শিল্পকেও সংস্কার করার এটাই উপযুক্ত সময়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code