জাকার্তার ইসতিকাল মসজিদ পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: আগামী সপ্তাহে ইন্দোনেশিয়া সফর করবেন ক্যাথলিক ধর্মালম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। সফরে তিনি জাকার্তার ইসতিকাল মসজিদ পরিদর্শন করবেন। এই মসজিদের সঙ্গে একটি সুড়ঙ্গে মাধ্যমে ক্যাথলিক গির্জার সংযোগ রয়েছে। ১২ দিনের এশিয়া-প্রশান্ত অঞ্চল সফরের অংশ হিসেবে পোপ ইন্দোনেশিয়া সফর করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ নামের সুড়ঙ্গটি জাকার্তার ঐতিহ্যবাহী ইসতিকাল মসজিদের সঙ্গে আউয়ার লেডি অব অ্যাসাম্পশন গির্জার মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে ২০২০ সালে ইন্দোনেশীয় সরকার গির্জাটি নির্মাণ করে। ৮৭ বছর বয়সী পোপ ফ্রান্সিস মঙ্গলবার ইন্দোনেশিয়া পৌঁছাবেন। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে তার সফর ঘিরে বিভিন্ন আয়োজন থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code