এলপিজির দাম কমানোর ভুয়া খবরে হটলাইনে উপচে পড়া কল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন— ‘১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে নতুন মূল্য ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।’ প্রথম দিন এমন পোস্ট ভাইরাল হয়ে গেলেও একদিন পর একই পোস্টের সঙ্গে একটি লাইন জুড়ে দেওয়া হয়। ‘কম মূল্যে না পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইনে অভিযোগ জানানোর জন্য।’ আর তাতেই বাজারে গিয়ে পোস্টের সত্যতা না পেয়ে অভিযোগের বন্যা শুরু হয়েছে ভোক্তা অধিদফতরের হটলাইনে। তাই জনসাধারণকে এমন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

Manual4 Ad Code

১২ কেজি এলপিজির দাম কমেনি, বরং ১ হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি মাসের জন্য এই মূল্য সমন্বয় করা হয়। সোমবার (২ সেপ্টেম্বর) নতুন এই মূল্য নির্ধারণ করে সংস্থাটি। কিন্তু তার তিন দিন আগে থেকেই এলপিজি’র দাম কমানোর ঘোষণা দেখা যায় ফেসবুকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code