রাষ্ট্র সংস্কার: বিলাত প্রবাসীরা অবদান রাখতে চান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: সেন্টার ফর এনআরবির উদ্যোগে লন্ডনের স্থানীয় একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদ। তিনি বলেন, নতুন রাষ্ট্র সংস্কারে প্রবাসীরা অবদান রাখতে চান।
এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে ও ওয়াদুদ আনসারীর পরিচালনায় কনফারেন্সের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মাহমুদ হোসেন।

Manual5 Ad Code

ছাত্র-জনতার আন্দোলনের ফলে গঠিত নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে প্রবাসীরা মতামত ব্যক্ত করেন এবং নতুন রাষ্ট্র সংস্কারে তাদের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দেশে প্রবাসীদের সহায় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানের লাগসই পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

উপস্থিত বয়োবৃদ্ধ প্রবাসী নেতা পাওয়ার অব অ্যাটর্নি জটিলতা নিরসন ও এনআইডি কার্ড প্রাপ্তি সহজীকরণের জন্য নতুন সরকারের কাছে আহ্বান জানান। আর্থিক খাতে লুটপাটকারী ও বিদেশে অর্থপাচারকারীদের ব্যাপারে দলমত নির্বিশেষে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রবাসীরা নবগঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।

Manual4 Ad Code

বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী নেতাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন কমিউনিটি নেতা ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক মেয়র সের্ওয়ান চৌধুরী, সাবেক মেয়র সয়ফুল আলম, সাবেক মেয়র পারভেজ আহমদ, সাবেক স্পিকার আয়াস মিয়া, সাবেক স্পিকার সাবিনা আখতার ও সাবেক স্পিকার আহবাব হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code