১৬ বছর পর বাফুফে ছাড়তে যাচ্ছেন সালাহউদ্দীন

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বাফুফেতে দেখা মিলল কাজী সালাহউদ্দিনকে। শনিবার হুট করেই তিনি হাজির হন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আঙিনায়।

Manual3 Ad Code

যেখানে ৫ আগস্টের আগে তাঁর আসা যাওয়া ছিল নিয়মিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর এত দিন নিজ কার্যালয়ে আসেননি বাফুফে সভাপতি।

Manual4 Ad Code

বাফুফে সূত্রের খবর, আসন্ন ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে অংশ নাও নিতে পারেন সালাহউদ্দিন। আর সেটা জানাতেই মূলত আজ বাফুফেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত টানা ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। কিন্তু ব্যর্থ হয়েছেন তাঁর কাছে থাকা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে।

Manual1 Ad Code

ফুটবল ফেডারেশন থেকে সালাহউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি এখন আরও জোরালো। কিন্তু সালাহউদ্দিন যেন সে দাবিকে পাত্তাই দেননি। উল্টো ৫ম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাখেন। তবে আজ জানা গেল, বাফুফে নির্বাচন থেকে সরে গেছেন সালাউদ্দিন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code