মাঠ থেকে সাকিবের বিদায় আমাদের জন্য আনন্দের: হান্নান সরকার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

সব শঙ্কা কেটে গেছে, সাকিব আল হাসানের ইচ্ছা পূরণ হতে চলেছে। বাঁহাতি এই অলরাউন্ডার নিজের শেষ টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছিলেন। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টের দলে তিনি আছেন। নির্বাচক হান্নান সরকার মনে করেন, ঘরের মাঠ থেকে সাকিবকে বিদায় দিতে পারাটা তাদের জন্য আনন্দের।

Manual1 Ad Code

৫ আগস্ট সরকার পতনের পর সাকিবের নামে হত্যা মামলা হয়েছিল। তাই তিনি দেশে ফেরার নিরাপত্তা চেয়েছেন। সবকিছু বিবেচনা করেই সাকিব আশ্বস্ত হওয়ার পর দেশে ফিরছেন। বুধবার দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৫ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা। সাকিবকে দলে নেওয়া প্রসঙ্গে হান্নান বলেছেন, ‘ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিব ইজ অ্যাভেইলেবল ফর সিলেকশন। স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে সিলেক্ট করেছি।’

সাকিবের মতো একজন ক্রিকেটারকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে পারা আনন্দ হিসেবে দেখছেন হান্নান, ‘এটা একটা আনন্দের বিষয় যে, এই ধরনের একটা লিজেন্ড প্লেয়ার, মিরপুরের হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে; এটা প্লেয়ার হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদেরও সবার জন্য পাওয়া।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code