নির্বাচকরা কি মাহমুদউল্লাহর শত্রু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপ থেকে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া নিয়ে তীব্র সমালোচনার শিকার হচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। তবে মাহমুদউল্লাহর বাদ পড়াতে নির্বাচকদের কোনও দায় দেখছেন না সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।

Manual1 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দোয়া ও মিলাদের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই মাহমুদউল্লাহর এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নিয়ে সুজন বলেছেন, ‘আপনারা কি বলবেন, নান্নু ভাই, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাক রিয়াদের শত্রু? কোনও দিনও না। রাজ্জাক আর রিয়াদ তো এক দলেও খেলেছে। এগুলো আসলে ভুল কথা। ওনারা অনেক পরিকল্পনা করেন। সব কিছু তো আমার জানা উচিত না। আমি প্রশ্ন করবো না যে, আপনি কেন রিয়াদকে বাদ দিলেন? যদি বোর্ড পরিচালক, সাবেক অধিনায়ক হিসেবে প্রশ্ন করি, তাহলে এটা তাদের ওপর চাপ দেওয়া হলো, ছোট করা হলো।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code