পাকিস্তানের কাছে গোল খেলো বাংলাদেশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

প্রথমার্ধের অধিকাংশ সময়ে পাকিস্তানের সীমানায় বল নিয়ে আধিপত্য করলো বাংলাদেশ। তবে এক ভুলে সাবিনা খাতুনরা গোল খেয়ে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে। পাকিস্তান এক গোলে এগিয়ে রয়েছে।

Manual1 Ad Code

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপট দেখায়। একের পর এক আক্রমণ গড়লেও গোল আসেনি।

Manual8 Ad Code

১৮ মিনিটে শিউলী আজিমের দূরপাল্লার শট গোলকিপার ঠিকমতো হাতে জমাতে পারেননি। পরে বল ক্লিয়ার হয়। দুই মিনিট পর শামসুন্নাহারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

২৫ মিনিটে ঋতুপর্নার জোরালো শট গোলকিপারের তালুতে। পরের মিনিটে পাকিস্তানের একজনের শট একটুর জন্য লক্ষ্যভেদ হয়নি। ৩১ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। মধ্যমাঠ থেকে রামিন ফারিদের লং পাস থেকে বাঁ প্রান্তে সামিনা মালিক রিসিভ করার আগেই শিউলী টোকা দিয়ে গোলকিপারকে বল দিতে গিয়ে ব্যর্থ হন। শিউলির সঙ্গে লেগে থাকা সামিনা চকিতে বল পেয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার রুপনা চাকমার পাশ দিয়ে নিপুণ শটে জাল কাঁপান।

Manual7 Ad Code

৪৩ মিনিটে ঋতুপর্নার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে বাটলারের দলকে হতাশ হতে হয়। এখন দেখার, যেই পাকিস্তানকে গতবার বাংলাদেশ উড়িয়ে দিয়েছিল, বিরতির পর তা এবার করে দেখাতে পারে কিনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code