সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে: ব্লিঙ্কেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual5 Ad Code

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৪ ডিসেম্বর) এমনটাই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্লিঙ্কেন জানান, এইচটিএস ও অন্যান্য পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে, বিশেষ করে দীর্ঘদিন ধরে নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের বিষয়ে। এইচটিএসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

Manual2 Ad Code

জর্ডানে আয়োজিত এক বৈঠকে কয়েকটি আরব দেশ, তুরস্ক ও ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় এইচটিএসের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা উল্লেখ করেন ব্লিঙ্কেন। বৈঠকে অংশগ্রহণকারীরা সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। বৈঠকের যৌথ বিবৃতিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানানো হয়, যারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে ও সন্ত্রাসীদের আশ্রয় দেবে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code