সামনে এলো লাবণ্য

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হতে চলছে পরীমণির। আগেই ঘোষণা করা হয়েছিলো, সামনের বছর ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমাটি। এবার সামনে আসলো সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য।

Manual3 Ad Code

পরী তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষকরে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

Manual2 Ad Code

পরীর এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি, সেটা পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। একজন মন্তব্য করেছেন, ‘শুভকামনা রইলো। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও’। অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে পরী।’

সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

ঢালিউডে একটা সময় বেশ ব্যস্ত সময় পার করেছেন পরী। সন্তান জন্মের পর কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে সময় ও সুযোগ বুঝে ঠিকই ‘ফেলুবক্সী’তে কাজ করেছেন পরী। ঠিক কী কারণে সিনেমাটি করতে রাজি হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন এভাবে, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code