গোঁফ স্পর্শ করা পানি পান করা যাবে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা দাড়ি লম্বা করো, মোচ খাটো করো।’ (বোখারি: ৫৮৯৩)
এখান থেকেই হয়তো কেউ কেউ বুঝেছে, গোঁফ যদি খাটো না করা হয় আর পানি পান করতে গিয়ে গোঁফে লাগে তাহলে ওই পানি নাপাক হয়ে যাবে। এ ধারণা একেবারেই অমূলক। গোঁফ তো নাপাক কিছু নয়। গোঁফ খাটো করার নির্দেশ আর গোঁফে পানি লাগলে তা পান করা হারাম হওয়া বা নাপাক হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।

Manual1 Ad Code

দুই. গোঁফ চেঁছে ফেলা এবং ছোট করে রাখা উভয়ই জায়েজ। উভয় সুরতই সুন্নতে রাসূল বলে প্রমাণিত। তাই একবার চেঁছে একবার ছোট করে উভয় সুন্নতের উপর আমল করা যায়। তবে কোনটি উত্তম এ ব্যাপারে মতবিরোধ আছে।

Manual7 Ad Code

এক্ষেত্রে সঠিক ফায়সালা হলো, যে ব্যক্তির গোঁফ যেভাবে কেটে রাখলে সুন্দর দেখায় সেভাবে কেটে রাখা উত্তম। তবে চল্লিশ দিনের বেশি সময় গোঁফ না কাটা মাকরুহ। যেমন, ইমাম তাবারী রহ. বলেন, সুন্নাহ উভয়টির প্রতি নির্দেশ করে। উভয়ের মাঝে কোনো বিরোধ নেই। কেননা, القص শব্দটি বোঝায়, কিছু অংশ কেটে ফেলতে হবে। আর الإحفاء শব্দটি বোঝায়, পুরাটাই ছেঁচে ফেলতে হবে। আর উভয়টাই প্রমাণিত। সুতরাং যে মত ইচ্ছা গ্রহণ করা যাবে। (তুহফাতুল আহওয়াযী ৮/৪৩)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code