রাশিয়ার জন্য ইউক্রেনের পোকরোভস্ক দখল কেন গুরুত্বপূর্ণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের জন্য মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ বাহিনী। রুশ ও ইউক্রেনীয় যুদ্ধ বিশ্লেষকদের প্রকাশিত ওপেন সোর্স মানচিত্র থেকে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

ডনেস্ক অঞ্চলের পূর্ব ইউক্রেনে অবস্থিত পোকরোভস্ক একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সংযোগ কেন্দ্র। যুদ্ধের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। বর্তমানে এখানে বসবাস করছে আনুমানিক ১১ হাজার মানুষ।

Manual2 Ad Code

পোকরোভস্ক শহরের মাধ্যমে চাসিভ ইয়ার ও কস্তিয়ানতিনিভকার মতো ফ্রন্টলাইনের শহরগুলোতে সরবরাহ পাঠানো হয়, যা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual4 Ad Code

এছাড়া, শহরটির কাছে ইউক্রেনের একমাত্র কয়লার খনি অবস্থিত। কয়লা ইস্পাত উৎপাদনের জন্য অপরিহার্য এবং এটি দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মেটইনভেস্ট বিএভি নামক ইউক্রেনের একটি বড় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্প্রতি জানিয়েছে, রুশ বাহিনীর অগ্রগতির কারণে ওই খনির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশের ইস্পাত উৎপাদন ৫০ শতাংশেরও বেশি হ্রাস পাবে বলে সতর্ক করেছে ইস্পাত শ্রমিক ইউনিয়ন।

Manual8 Ad Code

মস্কো দাবি করেছে যে, তারা ইউক্রেনের ডনেস্ক অঞ্চল নিজেদের সঙ্গে সংযুক্ত করেছে। পোকরোভস্ক দখল করা হলে পুরো অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে আনতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

রাশিয়ার প্রচারমাধ্যম পোকরোভস্ককে ডনেস্ক অঞ্চলের ‘প্রবেশদ্বার’ হিসেবে অভিহিত করে। শহরটি দখল করলে ইউক্রেনের পূর্ব ফ্রন্টে সরবরাহ লাইন ব্যাহত করা সম্ভব হবে। একইসঙ্গে, চাসিভ ইয়ারের মতো উচ্চভূমি অধ্যুষিত শহর দখলের জন্যও এটি কৌশলগত সুবিধা এনে দেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code