তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২৭

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual8 Ad Code

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সফাক্স শহরের উপকূলীয় এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। সফাক্স আফ্রিকান অভিবাসীদের ইউরোপে পাড়ি দেওয়ার অন্যতম প্রধান প্রস্থান রুট হিসেবে পরিচিত।

Manual3 Ad Code

ন্যাশনাল গার্ড জানিয়েছে, একই দুটি নৌকা থেকে ৮৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

গত মাসেও তিউনিসিয়ার কোস্ট গার্ড পৃথক দুই ঘটনায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল। সেই নৌকাগুলোও ইউরোপ অভিমুখে যাত্রা করার সময় ডুবে গিয়েছিল।

Manual7 Ad Code

তিউনিসিয়া বর্তমানে অভিবাসন সংকটের এক নজিরবিহীন পরিস্থিতি মোকাবিলা করছে। লিবিয়ার পরিবর্তে এখন তিউনিসিয়া আফ্রিকান অভিবাসীদের ইউরোপ যাওয়ার প্রধান প্রস্থান কেন্দ্র হয়ে উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code