আরো চার সপ্তাহের লকডাউনে সিডনি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

অষ্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

বুধবার কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়।

এর কারণ হিসেবে কর্তৃপক্ষ করোনা সংক্রমণের উর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে।

Manual5 Ad Code

সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধি নিষেধ ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

Manual8 Ad Code

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।

সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।

Manual2 Ad Code

এদিকে দেশটিতে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।

অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code