পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

মার্কিন মিত্রদেশ পানামার কাছ থেকে ‘পানামা খাল’টির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ এই হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারের জন্য অতিরিক্ত ফি আদায় করছে পানামা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual3 Ad Code

ট্রাম্প বলেন, পানামা গ্রহণযোগ্য পদ্ধতিতে খালটি পরিচালনা না করলে এর নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানাবেন তিনি।

Manual5 Ad Code

ট্রুথে পোস্ট করা বার্তায় পানামা খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। পানামা কর্তৃপক্ষকে সতর্ক করে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, তিনি একটি সার্বভৌম দেশকে পানামা খাল হস্তান্তরের জন্য চাপ দিতে পারেন।

Manual3 Ad Code

ট্রুথে করা পোস্টে ট্রাম্প বলেছেন, ‘পানামা যে ফি নিচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র পানামাকে যে অসাধারণ উদারতা দেখিয়েছে তা হাস্যকর।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code