ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস এখন বসুন্ধরা সিটিতে

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

শনিবার(২৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা শপিং মলে উদ্বোধন হয়েছে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস এর ৬ষ্ঠ আউটলেট। উদ্বোধনী আয়োজনে কিউরিয়াস এর চেয়ারম্যান এম. শাহাদাত হোসেন কিরন, ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন, পরিচালক কাশিফ হোসেন এবং চিফ অপারেটিং অফিসার রাজিবুল হাসানসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা, লয়াল কাস্টমার, শুভানুধ্যায়ী ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

কিউরিয়াস এর ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন এবং পরিচালক কাশিফ হোসেন জানান, কিউরিয়াস ডেকো লিগ্যাসি গ্রুপের একটি প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড। উদ্বোধনী উপলক্ষে ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের জন্য এনেছে নির্বাচিত পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত ছাড়, একচেটিয়া গিফট হ্যাম্পার এবং বিশ্বস্ত গ্রাহকদের জন্য প্রশংসার বিশেষ টোকেন।

আরও অনেক চমকপ্রদ অফার ও আকর্ষণীয় ছাড় থাকছে। নতুন আউটলেটটি বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৮ এ অবস্থিত।

Manual6 Ad Code

প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার রাজিবুল হাসান বলেন, ‘অনেকদিন ধরেই আমাদের কাস্টমাররা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আরও বড় পরিসরে নতুন একটি স্টোর শুরু করার জন্য অনুরোধ করছিলেন। তাদের অনুরোধ রাখতেই নতুন এই গ্র‌্যান্ড স্টোরটি যাত্রা শুরু করলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code