মিস ইউনিভার্স থেকে বহিষ্কৃত সুন্দরী প্রতিযোগী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি:

নিয়ম ভেঙে প্রেমিকের হোটেলে গিয়ে একসঙ্গে থাকার অভিযোগে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত হলেন পানামার প্রতিযোগী। তাকে সম্প্রতি প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের কয়েকদিন আগে অযোগ্য বলে ঘোষণা করে বরখাস্ত করা হয়েছে।

Manual6 Ad Code

নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মিস ইউনিভার্সে এবার পানামার প্রতিনিধিত্ব করছিলেন ১৯ বছর বয়সি ইটালি মোরা। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই তিনি বিতর্কে জড়ান।

মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য।

Manual5 Ad Code

শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার ক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। এই বিষয়গুলো জানতে পেরে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন মিস ইউনিভার্সের আয়োজকরা। তবে দুপক্ষে সংঘাত চরমে ওঠে মোরাকে তার প্রেমিকের সঙ্গে একঘরে দেখতে পাওয়ার পর।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code