পাঞ্জাবে পিটিআইয়ের জয়,আগাম জাতীয় নির্বাচনের ডাক ইমরানের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর আল জাজিরার। ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ১৫টিতে জয় পেয়েছে তার দল তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএমএল-এন জয় পেয়েছে মাত্র ৪ আসনে। ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের নিয়ন্ত্রণে। পাঞ্জাবের ১৪ জেলার ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহিংসতার ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code