প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন। ফেনী রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও যুক্তরাজ্যের বার্মিংহাম বেলাল একাডেমি মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর, তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।

Manual5 Ad Code

জানা যায়, ১৭ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য কারিগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও, সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

Manual5 Ad Code

ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, যিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual7 Ad Code

বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাদিস ও ইসলামিক ফিকহের উপর গভীর জ্ঞান রাখেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code