ভারতের বিপক্ষে খেলার আগে ৪ সপ্তাহ চান বাংলাদেশ কোচ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই। তার আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতি নিতে চান লাল সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা।

সোমবার বাফুফে ভবনের নিচে সংবাদ মাধ্যমের কাছে নিজের উপলব্ধি তুলে ধরেছেন কাবরেরা। তার আশা, ফিফা উইন্ডো শুরু হলে লেস্টার সিটি হামজাকে ছাড়বে এবং তখন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার ভারত ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন।

Manual7 Ad Code

জামালদের প্রস্তুতি নিয়ে কাবরেরা বলেছেন, ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নই। তবে ফেব্রুয়ারিতে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলে এই বিষয়টি জানি না। সম্ভবত উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)।’

Manual4 Ad Code

কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফফে)। এ নিয়ে কাবরেরার আনুষ্ঠানিক কোনও সংবাদ সম্মেলন হয়নি। আজই চুক্তি নবায়নের পর প্রথম কথা বলেছেন।

Manual5 Ad Code

মাঝের সময়ে কোচিং স্টাফদের নিয়েই চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন। সেখানে স্থানীয় অনেকের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে। কাবরেরা বলেছেন, ‘স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী( সহকারী কোচ) ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়া ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। তারা যথেষ্ট ভালো করেছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code