মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিলেন ছেত্রীরা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:

অবসর ভেঙে মাঠে ফেরার আগে ৯ মাস মাঠের বাইরে ছিলেন সুনীল ছেত্রী। তবে লম্বা এই বিরতিও তাঁর ফুটবল দক্ষতায় জং ধরাতে পারেনি। আজ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেন। বুঝিয়ে দিলেন ফুটবলকে তাঁর দেওয়ার এখনো ঢের বাকি তাঁর।

Manual6 Ad Code

ছেত্রী ও তাঁর সতীর্থরা দেখিয়েছেন উদ্ভাসিত পারফরম্যান্স। আর তাতে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে ২৫ মার্চ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ জিতে বাংলাদেশকে একটা বার্তাই দিল ভারত।

Manual2 Ad Code

যে ভেন্যুতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, গতকাল সেই শিলংয়েই মালদ্বীপের বিপক্ষে খেলেছে কোচ মানোলো মার্কেজের ভারত। ছোট ছোট পাসে খেলে বারবার আক্রমণে যাওয়া ভারত এগিয়ে যায় ৩৫ মিনিটে। হেডে গোল করেন রাহুল ভেকে। এই অগ্রগামিতা ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে ভারত।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্যবধান ২-০ করেন লিস্টন, তাঁর গোলটিও আসে হেড। এর ৯ মিনিট পরই অবসর ভেঙে জাতীয় দলে ফেরা ছেত্রী গোল করেন। তাঁর গোলটিও আসে হেডে; লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন ছেত্রী। এই জয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতিটা ভালোই হলো ভারতের।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code