নতুন প্রজন্মকে স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান দিতে হবে- সংগীতশিল্পী সেলিম চৌধুরী

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

Manual6 Ad Code

শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি সংগীতশিল্পী সেলিম চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসচেতন জাতি গড়তে হলে আমাদের শুরুর দিকেই নতুন প্রজন্মকে স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান দিতে হবে। এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নে নয়, সমাজের সার্বিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual4 Ad Code

রবিবার (১৩ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের আয়োজনে এবং ইংল্যান্ড ভিত্তিক সংস্থা ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির অর্থায়নে প্রথমবারের মতো স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি সংগীতশিল্পী সেলিম চৌধুরী এসব কথা বলেন।

শমশেরনগর হাসপাতাল কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিদ আল শাফিন, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইংল্যান্ডে কমিটির সহ-সভাপতি আলাউর রহমান খান শাহীন প্রমুখ।

বক্তারা, এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়েছে, তেমনি নিজেদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পেরেছে। জরুরি মুহূর্তে সহপাঠী, পরিবার বা আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও প্রয়োজনীয় দক্ষতা তারা অর্জন করেছে।

এসময় শমশেরনগর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শমশেরনগর সহ কমলগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ উস্তাওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, পতন ঊষার স্কুল এন্ড কলেজ, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ এবং তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ক্ষতস্থানে ব্যান্ডেজ পদ্ধতি, অজ্ঞান রোগীর প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণের কৌশল, পোড়ার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন সদ্য অবসরপ্রাপ্ত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উচিত কুমার সিংহ ও শমশেরনগর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। সহজভাবে বিষয়গুলো আত্মস্থকল্পে দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন দলে ভাগ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এর আগে কখনো এমন প্রশিক্ষণে অংশগ্রহণ করিনি। আমরা এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

Manual5 Ad Code

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানালে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকার আশ্বাস প্রদান করেন শমশেরনগর হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code