অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস, অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন চার লাখ মানুষ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : সব ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানের সীমানার বাইরে সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাকে সমাহিত করা হয়। পোপের শেষকৃত্যানুষ্ঠানে চার লাখের বেশি মানুষ অংশ নেয় বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। এর আগে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানের প্রার্থনা মিছিল শেষে কফিন সমাধিস্থলে পৌঁছায়। পোপের কফিন ধীরে ধীরে এক শোভাযাত্রার মাধ্যমে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়।

Manual3 Ad Code

শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে আরও ছয় কিলোমিটার অর্থাৎ পৌনে চার মাইল পথ পাড়ি দেয়। সাধারণ মানুষ রাস্তার দুই পাশে স্থাপিত ব্যারিকেডের পেছন থেকে শোক শোভাযাত্রাটি অনুসরণ করতে পেরেছে। তবে সরাসরি শোভাযাত্রার পেছনে হাঁটার সুযোগ ছিল না। পথে পথে তিন হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল যারা দিকনির্দেশনা, চিকিৎসা সহায়তা ও পানি সরবরাহ করেছে। সূত্র: বিবিসি।

Manual8 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code