বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’ প্রতিবাদ সভা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টট (নর্থ) ইউএসএ’র উদ্যোগে গত ১৬ই জুলাই মঙ্গলবার, প্যাটারসনের বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈ্তিক দলের বিরুদ্ধে কুৎসা রটনা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচার চালানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু।

Manual4 Ad Code

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নিরবাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার নিউজ অডিটর কামরজ্জামান, প্রধান অতিথিত বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন তারেক রহমান শুধু একজন ব্যাক্তি নন, বরং দীর্ঘ দেড় যুগ ধরে পরিচালিত স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রধান নেতা , সাফল্যের কারিগর ও গণঅভ্যুত্থানের প্রাণপুরুষ, সভাপতির বক্তব্যে সৈয়দ জুবায়ের আলী হুঁশিয়ারি উচ্চারণ করে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ' প্রতিবাদ সভা
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code